ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাজাহান সিরাজের কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ শাজাহান সিরাজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়।
২০০৮ সালে ২২ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় শাজাহান সিরাজকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর দুর্র্নীতি দমন কমিশন রমনা থানায় মামালাটি দায়ের করে।
এ মামলায় তার বিরুদ্ধে ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
শাজাহান সিরাজের পক্ষে আপিলের শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১২৪৮ ঘ.
bdnews24