নীলফামারী, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার নদীর প্লাবিত হয়ে নীলফামারী ও লালমনিরহাটের প্রায় সাত হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
তলিয়ে গেছে প্রায় ৬ হাজার একর জমির আমন রোপা।
নদীর গতি স্বাভাবিক রাখতে ভারতীয় অংশে দেওয়া বোল্ডার ও ব্লক সরিয়ে ফেলায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাতটি সৃষ্টি হওয়ায় এসব গ্রাম বন্যাকবলিত হয়েছে বলে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান।
নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) জিল্লুর রহমান ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান রোববার ওই এলাকা পরিদর্শন করেন।
ডিসি সাংবাদিকদের জানান, পানি নেমে গেলে কুচলিবাড়ি ও চর খড়িবাড়ির মধ্যবর্তী ওই স্থানে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসী জানায়, পানি বেড়ে গত শুক্রবার থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেকলিগঞ্জ থানার কুচলিবাড়ি ও নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে তিস্তার নতুন একটি খাত সৃষ্টি হয়।
টেপা খড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, নীলফামারীর ডিমলা উপজেলার পাঁচটি গ্রাম ও লালমনিরহাটের ছয়টি গ্রাম তলিয়ে গেছে।
তিনি জানান, তিস্তার বাম তীররক্ষা বাঁধ ঘেষে ১২ কিলোমিটার দীর্ঘ ওই খাতটি তিস্তা ব্যারেজের উজানে মূল খাতের সঙ্গে মিলিত হয়েছে।
এর গভীরতা গড়ে প্রায় ৪ ফুট। প্রস্থ প্রায় আধা কিলোমিটার।
স
bdnews24