ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক ঘটনায় গুলিতে দুই যুবক নিহত হয়েছে।
এর মধ্যে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। অপর এক যুবক নিজের কাছে থাকা অবৈধ রিভলবারের গুলিতে মারা গেছে।
সোমবার রাত পৌনে ১টার দিকে দক্ষিণ শেওড়াপাড়ার ৬৭৫/এ প্লটের সামনে থেকে মামুন হোসেন (২৬) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
মামুনের চাচাতো ভাই হানিফ সাংবাদিকদের জানান, পূর্ব শত্র"তাবশতঃ মামুনকে সন্ত্রাসীরা হত্যা করে থাকতে পারে।
মামুন কারওয়ানবাজারে সাইনবোর্ড লেখার কাজ করতো। সে থাকতো ৪৩৮ পশ্চিম শেওড়াপাড়ায়।
অপরদিকে রোববার রাতে পল্লবীতে এমরান হোসেন ওরফে ইমু (১৮) নামের এক যুবক নিজ ঘরে রিভলবারের গুলিতে মারা গেছে। এ রিভলবারটি অবৈধভাবে তার কাছে ছিলো।
রোববার রাত সাড়ে এগারোটার দিকে পল্লবীর সেকশন ৬, ব্লক সি, রোড ১০ এর ১৪৯/৫০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স
bdnews24