ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাসেমকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
এর আগে সোমবার সকালে এ আদালতে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ্ আলম তালুকদার।
মামলায় অভিযোগে বলা হয়, এম এ হাসেম ১৯৭৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৮ কোটি ৯৩ লাখ টাকা আয় গোপন করেন এবং এর ওপর প্রযোজ্য ৪ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৮শ ৪৫ টাকার আয়কর ফাঁকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/কেএমএস/১৩৪১ ঘ.
bdnews24