২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কৃষক খুন

জমি নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ধীরেন সূত্রধর (৪৫) উপজেলার কৈনিশিবাড়ী গ্রামের মতিলাল সূত্রধরের ছেলে। শনিবার রাতে কয়েকজন প্রতিবেশী তাকে ডেকে নিয়ে যায়। রোববার সকালে বাড়ির পাশে মাঠে তার লাশ পাওয়া যায়। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, রাত ৯টার দিকে প্রতিবেশী সুবাস ও কালু হালদারসহ পাঁচজন তাকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার সকালে গ্রামের লোকজন বাড়ির পাশে মাঠে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। শাহজাদপুর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.