খুলনা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুনু রেজা শপথ নিয়েছেন। তিনি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের স্ত্রী।
রোববার বিকাল ৫টায় নগর ভবনের সভাকক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তাকে শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্যানেল মেয়র আজমল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, সচিব কাজী ফায়জুর রহমান, সাংবাদিক ও অন্য কাউন্সিলররাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ১১ জুলাই ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদ ইকবাল বিথার সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়। গত ২৯ জুলাই ওই আসনে উপ-নির্বাচনে রুনু রেজা নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.
bdnews24