২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেদন দেখে কোকোর বিষয়ে সিদ্ধান্ত: সাহারা

আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। শনিবার কোকোর পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "আবেদনটি হাতে পাওয়ার পর যে পদক্ষেপ নেওয়া দরকার, তাই নেওয়া হবে।" সাহারা বলেন, "আইনসম্মত ভাবেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এ নিয়ে বিএনপি যেভাবে 'রাজনৈতিক' কথাবার্তা বলছে তা যথার্থ নয় বলেও মন্তব্য করেন সাহারা খাতুন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিলো। গত ১৪ অগাস্ট তার প্যারোলে মুক্তির মেয়াদ শেষ হয়। স