২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে ভিক্ষুকের মৃত্যু

চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক মহিলা ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 03:07 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক মহিলা ভিক্ষুকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানার দক্ষিণ হালিশহর আকমল আলী সড়কে এ ঘটনা ঘটে। নিহত ভিক্ষুকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে আকমল আলী সড়কের বেড়িবাঁধ এলাকায় ওই মহিলা ভিক্ষা করছিলেন। এক পর্যায়ে এলাকাবাসী তাকে ছেলেধরা সন্দেহে আটক করে। এরপর গণপিটুনি দেয়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমাদের ধারণা, তিনি ছেলেধরা নন।" এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/০৯০৬ ঘ.