২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সেনা সদস্য আটক

ভারত থেকে 'চোরাই পথে আনা' একটি মোটরসাইকেলসহ এক সেনা সদস্যকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

কুড়িগ্রাম, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে 'চোরাই পথে আনা' একটি মোটরসাইকেলসহ এক সেনা সদস্যকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সীমান্তবর্তী ঘোগাদহ ইউনিয়নের চৈতার খামার এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকালে তাকে রংপুর সেনানিবাসে সোপর্দ করা হয়েছে। আব্দুর রাজ্জাক নামের ওই সেনা সদস্য যশোর সেনানিবাসের বেঙ্গল রেজিমেন্টে ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারী গ্রামে বলে পুলিশ জানিয়েছে। কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল বারি জানান, রাত সাড়ে ৮টার দিকে সদর চৈতার খামার এলাকা থেকে 'ভারত থেকে চোরাই পথে আসা' একটি ১০০ সিসি হিরো হোন্ডাসহ তাকে আটক করা হয়। এ সময় তিনি পুলিশকে নতুন ওই মোটরসাইকেলটির কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং এর কোনো সন্তোষজনক জবাবও দিতে পারেননি। সদর থানার উপ-পরিদর্শক আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে রংপুর সেনানিবাস থেকে আসা এক প্রতিনিধির কাছে তাকে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.