২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩২০০ বোতল ফেনসিডিল আটক

গাজীপুরের কালিয়াকৈর থেকে তিন হাজার ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

গাজীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈর থেকে তিন হাজার ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল আটক করেছে র‌্যাব। উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার সকালে র‌্যাব-১ এর সদস্যরা মাদক হিসেবে ব্যবহৃত এসব সিরাপ আটক করে। গ্রেপ্তার করা হয় দুলাল মিয়া (৩০) এক মাদক বিক্রেতাকে। র‌্যাব-১ এর উপ-পরিচালক মেজর মো. আহসানুল কবীর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তারা খবর পান জয়পুরহাটের পাচঁবিবি থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকায় ফেনসিডিল আনা হচ্ছে। এর ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শুক্রবার ভোররাত থেকেই চন্দ্রা এলাকায় ওঁৎ পেতে থাকে। সকাল ১১ টার দিকে ওই মাক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রার সীমান্ত সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে প্রতিবন্ধকতা দিয়ে এটিকে আটকানোর চেষ্টা করা হয়। বাধাগ্রস্ত হয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে এর ভেতর থেকে ৪০টি চটের প্যাকেটে ভরা ৩২০০ বোতল ফেনসিডিল আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, আটক মাদক বিক্রেতা দুলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৬ ঘ.