২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি'র আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নওগাঁ অঞ্চলের কমান্ডারকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

রাজশাহী, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নওগাঁ অঞ্চলের কমান্ডারকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে নওগাঁর আত্রাই উপজেলার আটগ্রামের নিজের বাড়ি থেকে মো. হেমায়েত হোসেন ওরফে হিমুকে (৩৯) গ্রেপ্তার আটক করা হয়। তিনি জেএমবি'র শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দুপুরে হিমুকে রাজশাহী র‌্যাব'র সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন উদ্দিন মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলা ভাইকে গ্রেপ্তারের পর হিমু এলাকা ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর স