২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 11:18 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ময়মনসিংহ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় উকিলবাড়ি নামকস্থানে দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতয়ালী থানার ওসি গোলাম সারোয়ার জানান, শেরপুরগামী ড্রীমল্যান্ড পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ড্রীমল্যান্ড পরিবহনের চালক নূর মোহাম্মদ (৪০) ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত ৪০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৭১৭ ঘ.