২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের সম্মানে খালেদার ইফতার পার্টি

কূটনীতিকদের সঙ্গে বুধবার ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কূটনীতিকদের সঙ্গে বুধবার ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এই ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন। ইফতারের আগে খালেদা জিয়া অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরী, পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরাইশী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাই কমিশনার স্টিফেন ইভান্স এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন। এছাড়া ভারত, শ্রীলংকা, ইটালীসহ ৩০টি দেশের কূটনীতিকরা এতে যোগ দেন বলে জানিয়েছেন দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী। ইফতারে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, মীর মোহাম্মদ নাসিরউদ্দিনসহ স্থায়ী কমিটির সদস্য, আন্তর্জাতিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৯ ঘ.