ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদার সাজা বাতিল করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ নাজমুল হুদার আপিল আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ২০০৮ সালের ৩ এপ্রিল ঢাকার বিশেষ আদালত নাজমুল হুদাকে ১৩ বছর কারাদণ্ড দেয়।
২০০৭ সালের ১১ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) ধানমণ্ডি থানায় এ মামলাটি দায়ের করেন।
ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই তার আপিলের ওপর শুনানি করেন।
দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭১৭ ঘ.
bdnews24