২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অস্ত্র চোরাচালানি চক্রের চার সদস্য গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অস্ত্র চোরাচালানি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 06:20 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

সিলেট, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অস্ত্র চোরাচালানি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার পিরিজপুরের ময়না মিয়ার ছেলে কয়েস (৩৯), একই উপজেলার টিকরপাড়া গ্রামের রাশেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৪৫), বালাগঞ্জ উপজেলার হরিশ্যামপুর গ্রামের আলতাস মিয়ার ছেলে ফয়সাল (২০), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে রিপন (২৫)। গুলিবিদ্ধ কয়েস ও ওয়াহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার সৈয়দ মো. অনঘ বুধবার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে অস্ত্র ক্রেতা সেজে র‌্যাবের একটি বিশেষ দল দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানিরা র‌্যাব সদস্যদের উপর গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুড়লে কয়েস ও ওয়াহিদ গুলিবিদ্ধ হয়। তিনি জানান, র‌্যাব তাদের আটক করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আরো দুজনকে আটক করা হয়। অভিযানের সময় র‌্যাব সদস্য করপোরাল শফি আহত হয়েছেন বলে জানান র‌্যাব কর্মকর্তা সৈয়দ অনঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২১৯ ঘ.