২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হেরোইনসহ দুই মহিলা গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী দক্ষিণ নওয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার সাড়ে পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বাগেরহাট, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী দক্ষিণ নওয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার সাড়ে পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মংলা সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সকালে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-সাবিনা আক্তার স্বপ্না (২৫) ও রহিমা আক্তার (২৭)। তাদের বাড়ি মংলা উপজেলার শেওলাবুনিয়া গ্রামে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মংলা সার্কেলের পরিদর্শক শাহীন পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে দুই মহিলা স্বীকার করেছে অনেক দিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃতদের ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫৭ ঘ.