২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে আদালত অবমাননার আরো একটি রুল জারি করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 08:44 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে আদালত অবমাননার আরো একটি রুল জারি করেছে আপিল বিভাগ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মইনুল হাসান অভিযোগটি দায়ের করেন। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না আগামী ২৪ অগাস্ট স্বশরীরে হাজির হয়ে তার জবাব দিতে বলা হয়েছে । প্রধান বিচারপতি মো.ফজুলল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দুই আইনজীবীর দায়ের করা আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। অন্যদিকে ইতোপূর্বে এই দুই আইনজীবীর দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানি বুধবারও অব্যাহত থাকবে। আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১০ মে দৈনিক আমার দেশ পত্রিকায় 'স্বাধীন বিচারের নামে তামাশা' শিরোনামে মাহমুদুর রহমানের একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়। "ইতোপূর্বে গত ২১ এপ্রিল প্রকাশিত 'চেম্বার মানেই সরকার পক্ষে স্টে' শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান এই আদালত অবমাননাকর প্রতিবেদনটি প্রকাশ করেন। "এতে তিনি আদালতের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন।" মাহমুদুর রহমানকে মঙ্গলবারও কারাগার থেকে আপিল বিভাগে হাজির করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মইনুল হাসান সোমবার মাহমুদুর রহমানের বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আরো একটি অভিযোগ দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৩৪ ঘ.