২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 05:44 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বরিশাল, অগাষ্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাজারে বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাট হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ (আইপি) সদস্য টুমচর গ্রামের বাসিন্দা লিটন ও ভেদুরিয়া গ্রামের নেকবার নামের দু'জনকে আটক করেছে। চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল পন্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টুমচর গ্রামের স্বপনের কাছে দোকানি নেকবার ৪৫২ টাকা পায়। সোমবার সন্ধ্যায় বাজারে স্বপনের কাছে নেকবার তার পাওনা টাকা চায়। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে টুমচর ও ভেদুরিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বন্দর থানার ওসি মো. ফিরোজ আহম্মেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "ওই দুই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১১৩২ ঘ.