২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক নিহত

চাঁপাইনববাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 05:25 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাষ্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁপাইনববাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এরা হচ্ছে, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের তারাজল মিয়ার ছেলে ফটিক (৩০) ও পিয়ালমারী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৫)। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ৮/১০ জন গরু ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল। এ সময় ১৭২ মেইন পিলারের কাছে পৌঁছলে ভারতের বৈষ্ণবপুর ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ফটিক ও ইসমাইল। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। বিএসএফ ফটিক ও ইসমাইলের লাশ ভারত ভু-খন্ডে নিয়ে যায়। লে. কর্নেল জায়েদ হোসেন জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১১৯ ঘ.