২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে সন্ত্রাসীরা তিনজনকে গুলি করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সন্ত্রাসীরা তিনজনকে গুলি করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম (৪৫), হিসাবরক্ষক রেজাউল করিম (৫০) ও পাশের একটি দোকান মালিক হাজী মো. মাসুদ (৪৪)। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রিয়াজুল হাসপাতালে সাংবাদিকদের একথা জানান। রাত সোয়া আটটার দিকে ৫৪ ডিআইটি এক্সটেনশন রোডের (ফকিরাপুল) মনডিয়াল মানি এক্সচেঞ্জে এ ঘটনা ঘটে বলে জানান রিয়াজুল। পল্টন বা মতিঝিল থানা এ বিষয়ে কিছু জানে না বলে রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সেখানে কতর্ব্যরত পুলিশ কর্মকর্তারা। রিয়াজুল জানান, হিসাব শেষে ভবনের ওপর তলায় মালিকের বাসায় পৌঁছে দেওয়ার জন্য ২০ লাখ টাকা নিয়ে তিনি দোকানের বাইরে বের হন। তখন চারটি মটরসাইকেল আরোহী আট সন্ত্রাসী সেখানে এসে এলোপাথাড়ি গুলি শুরু করে। গুলিবিদ্ধ হয়ে তিনি (রিয়াজুল) পড়ে গেলে সন্ত্রাসীরা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/পিডি/২২২৫ ঘ.