২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ভাঙার কারখানায় সাত শ্রমিক অগ্নিদগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় জাহাজ ভাঙার একটি কারখানায় রোববার দুপুরে সিলিন্ডার বিস্ফোরণে সাত শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 10:39 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় জাহাজ ভাঙার একটি কারখানায় রোববার দুপুরে সিলিন্ডার বিস্ফোরণে সাত শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। জেড এন এন্টারপ্রাইজ নামের একটি ইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ ভাঙ্গার সময় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- মো. সাইফুল (২২), নওয়াব আলী (২৭), মিলন মণ্ডল (২৫), মো. বেলাল (২৫), মো. রনি (২৪), মো. রাজ্জাক (৪০) ও শহীদুর রহমান (২৮)। তাদের বেশিরবাগের বাড়ি জামালপুর জেলায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। জেড এন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা ১১ টার দিকে ইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজ কাটার সময় পাইপে আগুন ধরে কয়েকজন শ্রমিক আহত হয়।" তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে তিনি দাবি করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির হাবিলদার অসীম কুমার বড়