২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবলীগ কর্মী খুন

জেলা শহরের মালতীনগর বকশিবাজার মোড়ে শনিবার সন্ধ্যায় এক যুবলীগ কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

বগুড়া, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের মালতীনগর বকশিবাজার মোড়ে শনিবার সন্ধ্যায় এক যুবলীগ কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রিপন ওরফে গাল কাটা রিপন (৩০) শহরের মালতীনগর মণ্ডলপাড়ার হিরু মণ্ডলের ছেলে। বগুড়া সদর থানার পরিদর্শক একেএম খালেকুজ্জামান জানান, রিপনকে কিভাবে ও কেন হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে। তবে তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো মামলা হয়নি বলে তিনি জানান। নিহত রিপনের চাচা বগুড়া জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মিন্টু জানান, বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে মালতীনগর মোড়ে আসার পর তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। একমাস আগে রিপন একটি মামলায় জামিনে জেল থেকে বের হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.