২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি

ঈদের আগে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারি ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঈদের আগে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারি ঐক্যজোট। শনিবার সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, "জোট সরকারের আমলে সর্বপ্রথম বেসরকারি শিক্ষকদের স্কেলের শতকরা ২৫ ভাগ ও কর্মচারিদের ৫০ ভাগ উৎসব ভাতা প্রদান করা হয়। পরবর্তিতে আর ভাতা বাড়ানো হয়নি।" "বর্তমান সরকার সংসদ সদস্য ও শিক্ষক-কর্মচারিদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া হবে বলে বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি।" দাবি তাদের। বিবৃতিতে আরো স্বাক্ষর করেন- সংগঠনের কো-চেয়ারম্যান কাজী আবদুর রাজ্জাক, এম এ লতিফ, রেজাউল করিম, মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা, মনোয়ারা খাতুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৭৪৯ঘ.