২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

যৌতুক এনে না দেওয়ায় নরসিংদীতে রাজিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

নরসিংদী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক এনে না দেওয়ায় নরসিংদীতে রাজিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জেলার রায়পুরা উপজেলার পীরপুর গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই গ্রামের মোর্শেদের (৩০) সঙ্গে পাঁচ বছর আগে বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের রাজিয়া আক্তারের বিয়ে হয়।" ওসি জানান, ৩/৪ মাস আগে মোর্শেদের ভাই ওসমান (২৪) বিদেশ থেকে বাড়ি ফিরে আসে। পুনরায় বিদেশ যাবার জন্য ওসমান মোর্শেদের কাছে এক লাখ টাকা চায়। মোর্শেদ রাজিয়াকে তার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে এক লাখ টাকা এনে দেওয়ার বলে। এ নিয়ে শুক্রবার রাত ১২টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে মোর্শেদ ও ওসমান রাজিয়াকে পিটিয়ে পরে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে বাড়ি তালাবদ্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা দরজা খুলে রাজিয়ার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাজিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি বাতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৪৩০ ঘ.