ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহিষ্কারের ৬১ বছর পর স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ প্রত্যাহারে সিন্ডিকেট সভা বসছে শনিবার।
১৯৪৯ সালে আইন বিভাগের ছাত্র থাকাকালীন ঢাবি কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ প্রত্যাহারের বিষয়টি শনিবার সিন্ডিকেটের বিশেষ সভায় আলোচনা করা হবে ।
এ ব্যাপারে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, "১৯৪৯ সালে শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিল করা হয়। এ বিষয়টি আলোচনা করতে আমরা সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছি।"
শেখ মুজিবের 'প্রাপ্য অধিকারের প্রতি সম্মান জানাতে' সিন্ডিকেটের এ সভা ডাকা হয়েছে বলে তিনি জানান।
উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, সিন্ডিকেটের জরুরি সভা মানেই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করা। আগামীকালের সিন্ডিকেটে শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিলের ইস্যুটি নিয়ে আলোচনা হবে।
১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে ডাকা ধর্মঘটে নেতৃত্বদানের অভিযোগে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
ওই সময় বিশ্ববিদ্যারয়ের উপাচার্য ছিলেন ড. মাহমুদ হাসান।
বাংলাদেশ উন্নয়ন সাংবাদিক ফোরাম স
bdnews24