২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে হাতাহাতি, অস্ত্র প্রদর্শনের অভিযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর ব্যক্তিগত সচিবের (পিএস) সঙ্গে ট্রাফিক পুলিশ পরিদর্শকের ধাক্কাধাক্কি ও হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর ব্যক্তিগত সচিবের (পিএস) সঙ্গে ট্রাফিক পুলিশ পরিদর্শকের ধাক্কাধাক্কি ও হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পরিদর্শককে অস্ত্র প্রদর্শনেরও অভিযোগ রয়েছে সাংসদের পিএস সিরাজুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি মোড়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে। সে সময় বাণিজ্যমন্ত্রী ফারুক খান ফতুল্লার পঞ্চবটি বিসিক-এ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) একটি অনুষ্ঠান শেষ করে ঢাকার ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী ও নামে প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে জার্মানির মেট্রো গ্র"প ও বিকেএমইএ'র যৌথ উদ্যোগে চালু হওয়া শিশু দিবা যত