২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০ মণ ভেজাল মসলাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামে ৫০ মণ ভেজাল মসলা আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েিিন্টফোর ডটকম) - চট্টগ্রামে ৫০ মণ ভেজাল মসলা আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বৃহস্পতিবার বিকালে নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় অবৈধ তিনটি কারখানা থেকে এসব মসলাসহ আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন ও মোহাম্মদ সোলায়মান। চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালের ভুষি, ইটের গুঁড়ার সঙ্গে ভেজাল উপাদান ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে মসলা তৈরির সময় হাতেনাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৫০ মণ ভেজাল মসলাও জব্দ করা হয়েছে। মসলাগুলো পলিথিনের প্যাকেটে ছিলো। পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা বাসা ভাড়া নিয়ে নিজেরাই এসব মসলা তৈরি করতেন। কিন্তু তারা ব্যবসা সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গ্রেপ্তারকৃতদের মধ্যে এনামুল নামের একজন বাকলিয়া থানা পুলিশের এসআই মাহবুব মোর্শেদের হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ জানান। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে তিনটি কারখানা, বাসার মালিক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২০৪৮ ঘ.