ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সরকার যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের পদে রদবদল করেছে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, চাঁদপুরের যুগ্ম-জেলা জজ মো. মহিউদ্দিন খানকে ঢাকার যুগ্ম-জেলা জজ, ঢাকার যুগ্ম-জেলা জজ এসএম সাইফুল ইসলামকে খুলনার যুগ্ম-জেলা জজ, ঢাকার অর্থঋণ আদালতের যুগ্ম-জেলা জজ শাহনাজ সুলতানাকে খুলনার অর্থঋণ আদালতের যুগ্ম-জেলা জজ, খুলনার অর্থঋণ আদালতের যুগ্ম-জেলা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীনকে ফরিদপুরের যুগ্ম-জেলা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, রংপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম সরকারকে টাঙ্গাইলের যুগ্ম-জেলা জজ, রাঙ্গামাটির যুগ্ম-জেলা জজ আবদুর রহিম তালুকদারকে জামালপুরের যুগ্ম-জেলা জজ, ময়মনসিংহের যুগ্ম-জেলা জজ জেবুন নেছাকে গাজীপুরের যুগ্ম-জেলা জজ এবং ময়মনসিংহের যুগ্ম-জেলা জজ এসএম বদরুল ইসলামকে রাঙ্গামাটির যুগ্ম-জেলা জজ পদে বদলী করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিয়ষক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫১৪ ঘ.
bdnews24