ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ২০জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার সরাইল উপজেলার বৈশামুড়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বাস চালক আসলাম মিয়া (৩৮)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার খাটিহাতা বিশ্বরোড পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হতাহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।
জেলার খাটিহাতা বিশ্বরোড পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বৈশামুড়ায় সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আসলাম ও অজ্ঞাত এক ব্যক্তি দুর্ঘটনাস্থলেই মারা যান।
আহতদের এর মধ্যে হবিগঞ্জের খলিল মিয়া (২৫) এবং আমিরুল ইসলামকে (৪০) ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৪৩৩ ঘ.
bdnews24