ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে ১০ রমজানের পর রাজধানীর সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এছাড়া নিজস্ব উদ্যোগে বিপণিবিতানসমূহে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে ডিএমপি।
রোববার মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে দোকান মালিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে রমজান মাসে যানজট নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- বিপণিবিতানসমূহের সামনের সড়কে যানবাহন পার্কিং নিষিদ্ধ, যত্রতত্র যাত্রী ওঠানোর ওপর বিধিনিষেধ আরোপ এবং সিটি করপোরেশন এলাকার বাইরের রিকশা, ভ্যান গাড়ি, লেগুনা ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা।
ডিএমপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে ২৩০টি বিপণীবিতানের নিরাপত্তা জোরদার করতে মার্কেট কমিটি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টিম গঠন, বিপণিবিতানে পুলিশের পাশাপাশি মহিলা পুলিশ মোতায়েন, রাস্তার ওপর ও বিপণিবিতানের সামনে হকার বসতে না দেওয়া,সাদা পোশাকে টহল পুলিশের ব্যবস্থা জোরদার করা হবে।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিপণিবিতানগুলোতে নিয়মিত পরিদর্শন করবেন।
বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য তালিকা টানিয়ে রাখতে হবে।
বৈঠকে যুগ্ম পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়
bdnews24