জামালপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক জামায়াত নেতাকে বুধবার রাতে পুলিশ আটক করেছে।
আটক আব্দুল্লাহ আল ফারুক মাদারগঞ্জ বালাভরাট দাখিল মাদ্রাসার সুপার।
তিনি জামায়াতের মাদারগঞ্জ উপজেলা কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
মাদারগঞ্জ থানার ওসি খোকন চন্দ্র সরকার জানান, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিলন বাজারে জামায়াতে ইসলামীর আপত্তিকর পোস্টার লাগানোর সময় তাকে আটক করা হয়।
তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24