গাজীপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয়জন মারা গেছে।
উপজেলার ছাতিরবাজার এলাকায় বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত খান।
তাদের কাছে থেকে একটি দুই নলা বন্দুক, তিনটি গুলি, কয়েকটি দা ও ছুরি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- শ্রীপুর এলাকার হাদিকুল ইসলাম (৩৬)। সবার লাশ থানা হেফাজতে রয়েছে।
এসআই রাহাত জানান, একটি গাড়ির যাত্রীদের সন্দেহ হলে এলাকার লোকজন তাদের থামতে বলে। কিন্তু গাড়িটি না থেমে চলে যাওয়ার চেষ্টা করে এবং গাড়ির ভেতর থেকে গুলি করা হয়। এতে আহত হয় একজন।
পরে লোকজন ধাওয়া করে গাড়িসহ ছয়জনকে আটক করে।
পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ডাকাত সন্দেহে ওই এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে।
এরা হলেন- শামীম (২৪), আনোয়ার হোসেন (২২), সোহেল (২০) ও আজিজুল হক (১৮)।
সম্প্রতি গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনি আরো আটজন মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৩ ঘ.
bdnews24