ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত-শিবিরের গ্রেপ্তার ২৫ নেতা-কর্মীকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বিকালে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করা হয়নি।
ভোরে পল্টনে জামায়াতের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৩ জুলাই অনুমতি ছাড়া পল্টন এলাকায় মিছিল ও সমাবেশ করা, বিস্ফোরণ ঘটানো, পুলিশের কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাংচুরের অভিযোগে পল্টন থানার দুইটি মামলা হয়।
ওই দুইটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২২২০ ঘ.
bdnews24