২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ময়মনসিংহ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ত্রিশালে বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। বুধবার বেলা সাড়ে ১১ দিকে উপজেলার বৈলর চরপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা সবাই বাসযাত্রী। এদের মধ্যে দু'জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- বাবর আলী (৬০) ও সিদ্দিকুর রহমান (৪৫)। আহতদের মধ্যে ২৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশংকাজনক। ত্রিশাল থানার ওসি মো: ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, ঢাকাগামী দ্রুতগতির ড্রিমল্যান্ড পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-০১০৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-১৩১৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের মধ্যে ২৮ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে এক নারীসহ দুজন ওই সময় মারা যান। বিকাল ৩টার দিকে মারা যান বাবর আলী (৬০), সাড়ে ৫টার দিকে সিদ্দিকুর রহমান (৪৫) ও অজ্ঞাতনামা এক পুরুষ মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে আছেন- মোবারক হোসেন (২৫), হাবিবুর রহমান (২২), ফজল (৪০), রাব্বী (১৮), আজিজ (৫০), মোর্শেদ (৫০), মোকছেদ (৫০), আপন (৪০), আমীর আহমেদ (৪০), বেলুন (৪৫), আবুল মুহিন (৪০), বাফু (২৪), কুদ্দুস (৪০), শহর বানু (৫০), সাত্তার (৩৫), মনির (২৩), জলিল (২৫), সিদ্দিকুর রহমান (৪২), নজরুল (৫০), মোহাম্মদ আলী (২০), ফকিরআলী (১৮), মেহেদী আলম (৩০), আব্দুল আলী (৫৫), মাসুদ (৩০), বকুল (৩২), ফকির উদ্দিন (৫৫), চানু (৪০), শহীদুল (৪০)। আহতরা জানান, বাস ও ট্রাকের গতি খুবই বেশি ছিল। চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ করতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.