২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খরায় পুড়ছে রাজশাহী

অনাবৃষ্টির কারণে রাজশাহী অঞ্চলে আমন চাষ হুমকির মুখে পড়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হলে জমি পতিত থাকতে পারে বলে আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ইসমাইল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 07:50 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাজশাহী, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষা ঋতুর শেষকালেও প্রচণ্ড খরায় পুড়ছে রাজশাহী অঞ্চল। প্রকৃতির বিরুপ আচরণের কারণে ক্রমেই শুষ্ক ভূমিতে পরিণত হচ্ছে বরেন্দ্রভূমি। খররৌদ্র আর অনাবৃষ্টির কারণে এ অঞ্চলের আমন চাষ হুমকির মুখে পড়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হলে আমন ধানের জমি পতিত পরে থাকতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। পবা ও গোদাগাড়িসহ রাজশাহীর বিভিন্ন উপজেলার কৃষকরা জানিয়েছেন, এখন আমন চাষের মৌসুম। কিন্তু বৃষ্টির অভাবে আমনের ক্ষেত তৈরি নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন তারা। যাদের সামর্থ আছে তারা নলকুপ দিয়ে সেচ দিচ্ছেন। অন্য বছরের তুলনায় এবার বৃষ্টিপাত কম বলে কৃষক ও আবহাওয়া অফিস জানিয়েছে। রাজশাহী কৃষি স