নরসিংদী, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুর উপজেলার জংলি শিবপুরে বুধবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।
আহত হয়েছে ২০ জন।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এজাজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১২টার দিকে জংলি শিবপুরে ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩২৮ ঘ.
bdnews24