২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় নিহত চার গৃহবধূ

টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাদের স্বামীর বিরুদ্ধে। নরায়ণগঞ্জে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া যায় তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। জামালপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 06:36 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাদের স্বামীর বিরুদ্ধে। নরায়ণগঞ্জে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া যায় তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। জামালপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গৃহবধূ স্বপ্নাকে (২২) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নাগরপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হাকিম জানান, উপজেলার কোনড়া গ্রামের সোহেল মিয়া (২৫) সাত মাস আগে পাশের জগতলা গ্রামের স্বপ্নাকে বিয়ে করেন। এরপর থেকেই তিনি যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতেন। গত সোমবার সোহেল মিয়া শ্বশুর বাড়ি গেলে স্ত্রীর সঙ্গে যৌতুক নিয়ে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার মারধরে স্বপ্নার মৃত্যু হয়। পরে তিনি স্বপ্নার লাশ ঘরে ঝুলিয়ে রাখেন। মঙ্গলবার সকালে এলাকাবাসী জানতে পেরে সোহেল মিয়াকে আটক করে পুলিশে দেয়। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাতি গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ওই ঘটনার পর স্বামী জহরুল পালিয়ে গেছেন। স্থানীয়রা জানায়, প্রায় তিন সপ্তাহ আগে বানিয়াগাতি গ্রামের জহরুলের সঙ্গে মর্জিনার (১৮) বিয়ে হয়। এরপর থেকেই যৌতুক নিয়ে তাদের মধ্যে মাঝেমধ্যে কলহ হতো। এর জেরে মারধর করলে মর্জিনার মৃত্যু হয়। পওে তার লাশ ঘরে ঝুলিয়ে আত