নাটোর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নাটোরের লালপুর ও বড়াইগ্রামে মঙ্গলবার পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাংচুর এবং মিছিল-সমাবেশ করেছে গ্রাহকরা।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক বেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, দুপুরে সমিতির লালপুর উপ-আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায়।
তারা কার্যালয়ের মোবাইল ফোন ও আসবাবপত্র ভাংচুর করে এবং কর্মচারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে তিনি জানান।
স্থানীয় সাংবাদিকরা জানান, বড়াইগ্রামের জোনাইল বাজারের ব্যবসায়ী আব্দুর রশীদের নেতৃত্বে কয়েক'শ গ্রাহক মিছিল সমাবেশ করেছে। পরে স্থানীয় সাংসদকে তারা একটি স্মারকলিপি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24