২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামপুর উপজেলা রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন

যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে জামালপুরের ইসলামপুর উপজেলাকে রক্ষার দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে জামালপুরের ইসলামপুর উপজেলাকে রক্ষার দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীতে মানববন্ধন হয়েছে। ইসলামপুর উপজেলা নদীভাঙন প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ অংশ নেন। এ সময় তারা 'ইসলামপুরকে বাঁচাও', যুমনার ভাঙনের প্রতিকার চাই' ইত্যাদি প্ল্যাকার্ড বহন করেন। কর্মসূচিতে কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জরুল আহসান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থানীয় সাবেক সাংসদ সুলতান মাহমুদ বাবু প্রমুখ বক্তব্য রাখেন। তারা যুমনা নদী ও ব্রহ্মপুত্র নদে ভাঙন রোধে নদী শাসনের দাবি জানান। ইসলামপুর উপজেলার স্থানীয়দের মধ্যে বাদশা সরকার, কামারুজ্জামান পালোয়ান, সুলতান আহমেদ, সাহিদুর রহমান শাহিদ, মোজাম্মেল হক, আবদুস সালাম প্রমুখ মানববন্ধনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৫৫৩ ঘ.