নরসিংদী, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী বাজারের মনোহরী পট্টিতে সোমবার রাতে আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনী জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন, ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার বেশি।
রমজান উপলক্ষে সব দোকানে বাড়তি মালামাল তোলা হয়েছিলো বলে জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩১৫ ঘ.
bdnews24