২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

গোপালগঞ্জ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। পুলিশ জানায়, সকালে শহরতলীর হরিদাসপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ও সদর উপজেলার সাতপাড় গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম-দীপক বালা (৬০)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭ টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার সাতপাড়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে গিয়ে পড়ে। এ সময় দোকানদার দীপক বালা (৬০) পিকআপের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। দীপক বালার বাড়ি সাতপাড় গ্রামে। ওদিকে সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় মটর সাইকেলের অপর আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওই যুবকেরও পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৮ ঘ.