ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে ময়মনসিংহ শহরের একটি বাড়িতে বিপুল পরিমাণ বিষ্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের মামলায় রায় ঘোষণা হবে মঙ্গলবার।
মামলার আসামি জেএমবির দুই নেতাসহ তিনজন।
এ রায় দেবেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম।
মামলায় অভিযুক্তরা হলেন, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন,আসাদুজ্জামান পনির এবং ফাঁসি কার্যকর হওয়া সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা আক্তার ওরফে ফারজানা।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর র্যাব
bdnews24