২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর গ্রামের খ্রিস্টান পাড়ার একটি পুকুর থেকে সোমবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

নোয়াখালী, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলার সোনাপুর গ্রামের খ্রিস্টান পাড়ার একটি পুকুর থেকে সোমবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডেরিক রর্ডিক্স (৩০) পেশায় গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। তিনি একই পাড়ার প্রয়াত ইগ্নেশিউসের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ডেরিক শনিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি না ফেরায় তার স্ত্রী সাথী ব্লেইক রোববার বিকালে সোনাপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। সোমবার সকালে স্থানীয়রা খ্রিস্টান পাড়ার পল ড্রাইভারের বাড়ির সামনের পুকুরে ডেরিকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে সুধারাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপালাত মর্গে পাঠায়। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। সাথী ব্লেইক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামীর বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানের চামড়ে উঠে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০৩ ঘ.