২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষের পেছনে আছে 'অন্যপক্ষ': র‌্যাব

তৈরি পোশাক শিল্পে অস্থিরতার পেছনে মালিক-শ্রমিকের বাইরেও অন্য আরেকটি পক্ষ রয়েছে বলে দাবি করেছেন র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তৈরি পোশাক শিল্পে অস্থিরতার পেছনে মালিক-শ্রমিকের বাইরেও অন্য আরেকটি পক্ষ রয়েছে বলে দাবি করেছেন র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। রোববার দুপুরে র‌্যাব সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন। র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে মাসিক সভা শেষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসান মাহমুদ বলেন, "পোশাক শিল্পের যেকোনো বিষয় মালিক-শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু এর বাইরেও কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।" "এদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। আরো গ্রেপ্তারের চেষ্টা চলছে।" তবে প্রভাবশালী কেউ এর পেছনে জড়িত আছে কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। র‌্যাব মহাপরিচালক আরো দাবি করেন, পোশাক শিল্পের 'নৈরাজ্যকর' পরিস্থিতি অনেকটাই এখন সমাধানের পথে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন স্বাভাবিক। বিএনপি নেতা চৌধুরী আলমের নিখোঁজ হওয়া প্রসঙ্গে তিনি জানান, এ ঘটনার সঙ্গে র‌্যাবের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে তার ব্যাপারে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। স