ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর শিল্পকলা একাডেমী থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৭টায় শিল্পকলার তিনতলার হলরুম থেকে এ বোমা উদ্ধার করা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টায় তিনতলার হলরুমে বোমা সদৃশ একটি বস্তু দেখে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশের বোমা নিস্ত্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখে তা একটি ককটেল জাতীয় বোমা।
স্কচ ট্যাপ দিয়ে লাগানো বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়েছে বলে জানান তিনি।
ওই হলরুমে সাড়ে ৭টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা ছিল।
শিল্পকলা একাডেমীতে আতঙ্ক তৈরি করার জন্য কেউ এ কাজ করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/২১০৮ঘ.
bdnews24