২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও দুই সন্তানকে অগ্নিদদ্ধ অবস্থায় উদ্ধার

মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরে একটি বাসার ছাদ থেকে বৃহস্পতিবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় দুই শিশুসহ এক মহিলাকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 05:37 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরে একটি বাসার ছাদ থেকে বৃহস্পতিবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় দুই শিশুসহ এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। এরা হলেন- বিলাসী আক্তার, তার মেয়ে রজনি আক্তার (৮) ও ছেলে রায়হান (৪)। রজনি স্থানীয় আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। দক্ষিণ কমলাপুরে ১০১ নং বাসার দোতলার ছাদ থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বিলাসী নিজের ও তার সন্তানদের ওপর কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে বিলাসী আক্তারের ভাই বেসরকারী ব্যাংকের কর্মকর্তা সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোন আত্মহত্যা করতে পারে না। তিনি অভিযোগ করেন, বিলাসীর স্বামী সৈয়দ রাজিব আলী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, রাজিব গত ১৮ জুলাই আফরিন নামে এক মহিলাকে বিয়ে করে। তাকে বাসায় ওঠানোর জন্য বেশ কিছুদিন ধরেই এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া চলছিলো। বিলাসী তাতে রজি না হওয়ায় রাজিব প্রায় তাকে নানা ভাবে অত্যাচার করতো। আফরিনকে তালাক দেওয়ার জন্য রাজিব বিলাসীর কাছে কিছুদিন আগে ১০ লাখ টাকা চান বলেও জানান সেলিমুজ্জামান। তিনি বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে বিলাসী তাকে ফোনে জানায় রাজিব জোর করে তাকে একটি স্ট্যাাম্পে স্বাক্ষর করার জন্য তাকে মারধর করছে। দুপুরে বিলাসীর বাসার সামনে এসে তিনি এ ঘটনা জানতে পারেন। বাসার ঠিক উল্টো দিকের চার তলা বাসার প্রত্যক্ষদর্শী গৃহবধু জোৎসা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাচ্চাদের চিৎকার শুনে তিনি বারান্দা এসে দেখেন বিলাসী ও তার বাচ্চাদের গায়ে আগুন জ্বলছে। বাচ্চা দুটো শুধু আন্টি আন্টি করে চিৎকার করছে। একই ফ্লাটের আরেক বাসিন্দা বিলকিস বেগম জানান, "হঠাৎ করে দেখলাম কে এসে রজনির গায়ে পানি ঢেলে দিলো। এতে রজনির শরীরের চামড়া গা থেকে খসে পড়লো। এরপর আমি আর দেখতে পারিনি। রাজিব আগে ঢাকা ব্যাংকে চাকরি করত এখন চাকরি ছেড়ে দিয়ে নিজেই নিরাপত্তা কর্মী সরবরাহে সিকিউরিটি অ্যান্ড মেইটেনেন্স নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। আফরিনও আইডিয়াল সিকিউরিটি কোম্পানির মালিক বলেন জানায় সেলিম। ডাকা মেডিকেলের চিকিৎসকরা জানান অগ্নিদগ্ধ তিন জনের অবস্থা আশংকা জনক। এদের মধ্যে মার ৬৫ শতাংশ এবং বাচ্চা দুটোর শরীরের ৯০ শতাংশ জায়গা পুড়ে গেছে। বাচ্চা দুটোর অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এলএন/জেবি/১৭২৩ ঘ.