২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় লাখ টাকা ছিনতাই

নগরীর নাসিরাবাদ এলাকায় বুধবার দুপুরে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 05:31 PM

চট্টগ্রাম, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নাসিরাবাদ এলাকায় বুধবার দুপুরে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে। নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের বিপরীতে অতিথি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানায়, সিএনজি অটোরিকশায় আসা একদল ছিনতাইকারী মোটর পার্টস ব্যবসায়ী মতিউর রহমান চৌধুরী ও মো. শাহজাহানের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামী ব্যাংক মুরাদপুর শাখা থেকে ছয় লাখ টাকা তুলে প্রাইম ব্যাংক জিইসি মোড় শাখায় যাবার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২৫১ ঘ.