২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলপুর উপজেলা চেয়ারম্যান মারা গেছেন

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন (৪৫) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 06:19 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

ময়মনসিংহ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন (৪৫) মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি দুই ছেলে, স্ত্রী ও মা-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মতিন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। মতিনের চাচাত ভাই বাহার মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে মতিন নিজ বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হলে মতিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আব্দুল মতিনের মৃত্যুতে ফুলপুর উপজেলা বাজারের সব দোকান বুধবার সারাদিন বন্ধ রেখে শোক পালন করা হবে বলেন জানান বাহার মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১২০১ ঘ.