২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

বিক্ষোভের পর ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 05:27 PM

সাভার, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিক্ষোভের পর ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সরকার ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং নূন্যতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার তিনটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি শুরু করে। গত কয়েকদিনের বিক্ষোভের কারণে পোশাক কারখানাগুলি বন্ধ ছিলো। আজই সব কারখানা খুলেছি বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা জানান, শিল্পাঞ্চলের ডিজাইনের জিন্স লিমিটেড, গ্রিন লাইফ ক্লোথিং লিমিটেড ও দি রোজ ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন লাইফ ক্লোথিং লিমিটেড ও দি রোজ ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে চলে যায়। এই ঘটনার পর বুধবার থেকে অনিদির্ষ্টকালের জন্য দি রোজ ড্রেসেস লিমিটেড বন্ধ ঘোষণা করে রাতে কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে দিয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৬ ঘ.