২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেক সভায় ২৮৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বাংলাদেশ সরকার মৎস্য গবেষণার উন্নয়নে ৩৬ কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ সরকার মৎস্য গবেষণার উন্নয়নে ৩৬ কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এ অনুমোদন দেওয়া হয় । একনেকের এ বৈঠকে তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো হলো- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, সড়ক ও রেলপথ বিভাগের নড়িয়া-পাঠানবাড়ী-নয়ন মাতবারকান্দি-ডগরী-শাওড়া সড়ক উন্নয়ন প্রকল্প ও সড়ক ও রেলপথ বিভাগের গাজীপুর-আজমতপুর-ইটাখোলা সড়ক নির্মাণ (সংশোধিত) প্রকল্প। এ প্রকল্প তিনটিতে মোট ২৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্প তিনটি সম্পূর্ণ সরকারের অর্থে বাস্তবায়িত হবে। দুটি প্রকল্পে ২৪৭ কোটি টাকা সড়ক ও রেলপথ বিভাগের মধ্যে বন্টন করা হয়েছে মহাসড়ক নির্মাণ ও সংস্কারের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমইউএস/জিএনএ/১৮২৮ ঘ.